ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে পেশাদার বক্সিংয়ে সেরা বাংলাদেশের আল আমিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে প্রথমবারের মতো পেশাদারদের জন্য আন্তর্জাতিক বক্সিং অনুষ্ঠিত। নেপালের প্রতিযোগী ভারত চাঁদকে হারিয়ে য়েল্টারওয়েট ক্যাটাগরিতে সেরা হয়েছেন বাংলাদেশি বক্সার আল আমিন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রতিযোগিতাটি। পেশাদার এই বক্সিং আসরের নাম দেয়া হয়েছে সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আল্টিমেট গ্লোরি।

চার রাউন্ডের লড়াইয়ে অংশ নিতে ৬৬ কেজি ওয়েল্টারওয়েটে নেপালের চ্যাম্পিয়ন বক্সার ভারত চাঁদ ও বাংলাদেশের আল আমিন মুখোমুখি হন। এ লড়াইয়ে ভারতকে হারান আল আমিন। গত বাংলাদেশ গেমসে সোনা জেতা এই বক্সার তিন বিচারকের পয়েন্ট পান ৩৯-৩৭, ৪০-৩৬, ৪০-৩৬।

এ আসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের হর্ষ গিল, নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

নেপালকে হারিয়ে পেশাদার বক্সিংয়ে সেরা বাংলাদেশের আল আমিন

আপডেট সময় : ০১:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২