ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ২১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগ দিতে প্রস্তুত নরডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড ও সুইডেন। আসন্ন গ্রীষ্মের শুরুতে এই দেশ দুটি ন্যাটোতে যোগ দিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আজ সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই নিউজ আউটলেট জানায়, তারা আশা করছে ফিনল্যান্ড তাদের সদস্যপদের জন্য আগামী জুনে আবেদন করবে এবং সুইডেনও একই পথ অনুসরণ করবে।

তাদের সূত্র জানায়, সুইডেন ও ফিনল্যান্ড ঘরোয়ভাবে এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে একত্রে কাজ করছে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সীদ্ধান্ত প্রত্যেক দেশ স্বাধীনভাবে গ্রহণ করবে।

এর আগে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসগলু জানান, ব্রাসেলসে গত ৬ ও ৭ এপ্রিল ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে উল্লেখযোগ্য আলোচিত বিষয়গুলোর মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি অন্যতম ছিল।

যদিও মস্কো এ নিয়ে হেলসিংকিকে হুমকি দিয়েছে। দুই দেশের মধ্যে রয়েছে প্রায় ১৪০০ কিলোমিটারের সীমান্ত। তবে রাশিয়ার ইউক্রেনে হামলার পর এখন ন্যাটোতে যোগ দেয়ার বিকল্প দেখছে না ফিনল্যান্ড। ফিনিশ প্রধানমন্ত্রী সানা ম্যারিন আগেও ইঙ্গিত দিয়ে বলেছেন, সময় হয়ে এসেছে। ইউক্রেনে হামলার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সম্পর্ক বদলে গেছে। তাই ফিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন

আপডেট সময় : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২