ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির একাধিক নেতাকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। বুধবার (২২ জুন) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে আমন্ত্রণপত্রগুলো তুলে দেয়া হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর সেগুলো তুলে দেন। তবে এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম নেই।

সূত্র জানায়, এখন পর্যন্ত বিএনপির ৭ জন নেতা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছেন। তারা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

উপসচিব দুলাল চন্দ্র বলেন, সেতু বিভাগের পক্ষ থেকে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণের কার্ডগুলো দিতে এসেছি আমি।

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি খালেদা জিয়া

আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২