ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর স্মারক নোট ও ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক নোট, ডাকটিকিট, স্যুভেনির, খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর প্রধানমন্ত্রীর হাতে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট তুলে দেন।

আগামীকাল রোববার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে তা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির সই করা ১৪৬ মিমি ও ৬৩ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি রয়েছে।

নোটের উপরিভাগে সামান্য ডানে শিরোনাম জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে। এছাড়া নোটের ওপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘100’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘১০০’ এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা আছে।

নোটের পেছন ভাগে পদ্মা সেতুর আলাদা ছবি সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে ডানদিকে শিরোনাম ইংরেজিতে ‘Padma Bridge -The symbol of national pride ONE HUNDRED TAKA’ লেখা রয়েছে।

এছাড়া, নোটের ওপরে বাম কোণে এবং নিচের ডান কোণে মূল্যমান ইংরেজিতে ‘100’। আর নিচে বাম কোণে বাংলায় ‘১০০’ লেখা আছে। এছাড়া নোটের নিচে মাঝখানে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং এর বাম পাশে ‘BANGLADESH BANK’ ও ডানপাশে ‘ONE HUNDRED TAKA’ লেখা রয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটের সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে। নোটের ডান দিকে জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত আছে। এছাড়া নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ যুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পদ্মা সেতুর স্মারক নোট ও ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২