ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমিককে হত্যায় প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১ ৫৮৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: অবৈধ সম্পর্কের জেরে ঢাকার ধামরাই থানা এলাকায় সোহেল নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় প্রেমিকা শিল্পী আক্তারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ঈসমাইল, আব্দুল মজিদ, নুর আলম ও সুমন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাকিলা জিয়াছমিন মিতু আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

শিল্পীর স্বামী সৌদি আরবে থাকতেন। এ সুযোগে শিল্পীর সঙ্গে সোহেলের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্য আসামিরাও শিল্পীকে পছন্দ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সোহেলকে বাড়িতে ডেকে আনেন শিল্পী। এরপর তারা সবাই মিলে সোহেলকে খুন করেন।

এ ঘটনায় সোহেলের ভাই রকিবুল ইসলাম ধামরাই থানায় হত্যা মামলা করেন। এরপর মামলা তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৫ জন সাক্ষ্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরকীয়া প্রেমিককে হত্যায় প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১