ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম তীরের জেনিন শহরে শুক্রবার ইসরাইলী বাহিনীর হামলায় এক ডাক্তারসহ দুই ফিলিস্তিনী নিহত হয়েছে।

এর কয়েকঘন্টা পরেই পশ্চিম তীরের ইহুদি বসতিতে গুলি চালানোর অভিযোগে ফিলিস্তিনী এক তরুনকে হত্যা করে ইসরাইলী বাহিনী।
এক সেনা মুখপাত্র এ খবর জানান।

প্রথম ঘটনার পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাক্তার আবদুল্লাহ আল আহমাদ মাথায় ইসরাইলি সৈন্যের বুলেটের আঘাতে মারা যান। এছাড়া নগরীর শরণার্থী শিবিরে মতিন নামের একজন ইসরাইলী অভিযানে নিহত হয়েছে, আহত হয়েছে আরো পাঁচজন।

মন্ত্রণালয় আরো বলছে, শিবিরের কাছে সরকারি হাসপাতালের সামনে আহমাদ নামের অপর একজন ইসরাইলী হামলায় প্রাণ হারিয়েছে।
ফাত্তাহ মুভমেন্টের সশস্ত্র শাখা বলছে, আহমাদ তাদের কমান্ডার ছিল। ইসরাইলী বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষে তিনি প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনী নিহত

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২