ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ বছরের আদেল দাউদও রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরাইলী বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে সে মারা যায়। তার মাথায় সরাসরি গুলি লাগে।

এদিকে রামাল্লার কাছে ইসরাইলী বাহিনীর অপর এক হামলায় আরো এক ফিলিস্তিনী নিহত হয়েছে।
ইসরাইলী বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া সন্দেহভাজন একজনের ওপর হামলা চালানো হয়েছে।
তবে অপর হামলা নিয়ে তারা কোন মন্তব্য করেনি।

ইসরাইল ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনীরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয়।
সম্প্রতি পশ্চিমতীরে ইসরাইলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনী নিহত

আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২