ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান: পোপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার (২৮ আগস্ট) ভ্যাটিকান প্রেস অফিস থেকে জারি করা এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। পোপ ফ্রান্সিস বলেন, ক্ষতিগ্রস্ত এবং নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হওয়া মানুষের জন্য প্রার্থনা করি।

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া পাকিস্তানে এরইমধ্যে ব্যাপকভিত্তিক ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা আসায় সোমবার দুর্যোগ কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে দেখা গেছে জরুরি বিভাগ কর্মীদের। সরকারি হিসাবে, বন্যায় দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান উদ্ভূত পরিস্থিতিকে একটি দানবীয় বর্ষা হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমান পরিস্থিতিকে ২০১০ সালের অবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে। সে বছর বন্যায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান। পানির নিচে ডুবে যায় দেশের এক পঞ্চমাংশ এলাকা। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান: পোপ

আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২