ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১,০৩৩ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এ কথা জানায়। এতে বলা হয়, এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপন্ন এলাকায় ৩ কোটি ৩০ লাখের বেশী লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে দেশটি বিশ্বের অন্যান্য দেশের কাছে সহযোগিতা চেয়েছে। যদিও বন্যা মৌসুমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাতসহ অন্যান্য দেশ সহযোগিতা দিয়েছে। কিন্তু যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন একজন পাক মন্ত্রী। খবর বিবিসি’র

ওই মন্ত্রী বলেন, বন্যায় এ পর্যন্ত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান সরকার তার সর্বোচ্চ শক্তি বিনিয়োগ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে বন্যার কারণে প্রায় হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি ছেলে অন্যত্র পালিয়ে গেলেন। খাইবার পাকতুনখা নদীর পাশে বসবাসকারীদের ঘর বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে।

বার্তা সংস্থা এএফপিকে জুনায়েদ খান নামের এক যুবক বলেন, চোখের সামনে আমাদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট, ঘরবাড়ি এখন পানির নিচে।

পাক মন্ত্রী আরও বলেন, বন্যার করুণ পরিস্থিতির কারণে অনেকে পরিবার হতাশার মধ্যে রয়েছে। এমন অবস্থায় আমাদের অধিক আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।

তিনি বলেন, যদিও পাকিস্তান অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এমন অবস্থায় বন্যার কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে গেছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ১,০৩৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২