ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথায় বিএনপির কিসের এতো ভয়?’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতায় থাকাকালে যারা দেশে একটিও মেগা প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেনি, সেই বিএনপি যখন মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচার করে, দেশবাসীর মনে তখন বিএনপি নেতাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশে এ মন্তব্য করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন “দেশের জনগণ আসলে বুঝে গিয়েছে ঈর্ষান্বিত বিএনপি নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতেও দ্বিধা করেনা।”

“বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা নাকি শয়তানি কারবার”, মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন “দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং পরবর্তীতে সেটা যদি ফিরিয়ে আনা হয়, তাহলে তাতো ভালো উদ্যোগ। শয়তানি কারবার হবে কেন?

তিনি বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে জানতে চান, “বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথা শুনে আপনাদের গায়ে জ্বালা ধরছে কেন? কিসের এতো ভয়?”

নিউজটি শেয়ার করুন

‘পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার কথায় বিএনপির কিসের এতো ভয়?’

আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২