ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিস্তল হাতে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন পাবনার সুজানগর উপজেলার আবু বক্কার সিদ্দিকী রাতুল নামে এক যুবক।

স্থানীয়রা জানান, সে উপজেলার বিভিন্ন নেতার ছত্রছায়ায় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

ফেসবুকের তথ্যানুযায়ী পিস্তল হাতে ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক।

জানা যায়, ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। তার নামে পিস্তলের কোনো লাইসেন্স নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনব। ইতোমধ্যে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

আপডেট সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২