ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতাদের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস আন্দোলন জানিয়েছে, তাদের সিনিয়র নেতাদের একটি প্রতিনিধি দল রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মস্কো গেছে। আল-আকসা মসজিদ এবং টেম্পল মাউন্টকে ঘিরে উত্তেজনার মধ্যে জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তারা মস্কো গিয়েছে বলে জানিয়েছে হামাস। খবর জেরুজালেম পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের পরিস্থিতি, ফিলিস্তিনি এলাকার পরিস্থিতি এবং হামাস ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে প্রতিনিধিদলটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলটি রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বৈঠক করবে বলে জানা গেছে।

লেবাননের আল-মায়াদিন টিভি জানিয়েছে, প্রতিনিধিদলটি চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের সঙ্গেও দেখা করবে। এছাড়া মন্ত্রীর সময়সূচীর সঙ্গে মিলে গেলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও দেখা করতে পারে তারা।

হামাস প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের এক্সটার্নাল ব্যুরোর উপপ্রধান মুসা আবু মারজুক এবং মস্কোতে হামাসের প্রতিনিধির পাশাপাশি হামাসের অন্যান্য কর্মকর্তারাও যোগ দিচ্ছেন এতে।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটেছে। জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে যাওয়াসহ ইউক্রেনের পক্ষ নেয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। এরই ধারাবাহিকতায় হিটলার ইহুদি ছিলেন বলে মন্তব্য করেন লাভরভ। তাতে যেন তেলে-বেগুনে জ্বলে ওঠে ইসরায়েল।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল। তাতে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন করে সংঘাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তার মধ্যেই হামাসে নেতৃত্বের রুশ সফর ইসরায়েলি কর্মকর্তাদের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে।

নিউজটি শেয়ার করুন

পুতিনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতাদের বৈঠক

আপডেট সময় : ০৮:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২