ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুরান পরিবারে নতুন করে এমবাপ্পে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহ-দশ দিন আগেও ফুটবল বিশ্বসের সবচেয়ে বড় সংবাদ ছিল রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজীয় তারকা কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত সেই সংবাদকে মিথ্যা প্রমাণ করে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে প্যারিস-সেইন্ট-জার্মেইতেই (পিএসজি) থেকে যাচ্ছেন তিনি। নতুন চুক্তিতে আগামী তিন বছর অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত পিএসজিতে থাকছেন ফরাসি এই তারকা।

শনিবার (২১ মে) এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়টা ঘোষণা করে পিএসজি এবং ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেয়া হয়, এরই মধ্যে তারা চুক্তি স্বাক্ষর করে ফেলেছে।

চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মেৎসের মুখোমুখি হয় পিএসজি। শেষ ম্যাচ খেলতে মাঠে নামার আগ মুহূর্তেই ক্লাবের চেয়ারম্যান নাসের আল খেলাইফি এবং এমবাপ্পের একসঙ্গে মাঠে নেমে আসেন এবং সমর্থকদের জানিয়ে দেন, নতুন চুক্তির কথা।

পিএসজির অফিসিয়াল মিডিয়ায় এমবাপ্পে বলেন, ‘আমি ঘোষণা করতে চাই, প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গেই আমি চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং অবশ্যই আমি এতে অনেক খুশি।’

এমবাপ্পে আরও বলেন, আমি নিশ্চিত করতে চাই, ক্লাবটি যেভাবে এগিয়ে চলছে তার সঙ্গী থাকতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নিজের সব কিছু দিয়ে চেষ্টা করবো। ক্লাবের সমর্থক এবং প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে ধন্যবাদ- আমার ওপর তাদের আস্থা রাখার জন্য।

এমবাপ্পের সব ধরনের শর্ত মেনেই তাকে নতুন করে চুক্তিবদ্ধ করে নিয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা । এর অর্থ পার্ক ডি প্রিন্সেসে তার ক্ষমতার ব্যাপ্তি আরও বেড়ে যাবে। লিওনার্দোর পরিবর্তে নতুন একজন ফুটবল ডিরেক্টর নিয়োগ করা হবে এবং একই সঙ্গে মাওরিসিও পোচেত্তিনোকে বাদ দিয়ে এমবাপ্পেদের চাওয়া অনুসারে নতুন একজন কোচ নিয়োগ করা হবে।

নিউজটি শেয়ার করুন

পুরান পরিবারে নতুন করে এমবাপ্পে

আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২