ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশে যাদের প্রয়োজন নেই, তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী যাদের পুলিশে প্রয়োজন নেই, তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের এজিএমে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে তা প্রেরণ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে বিএনপির সমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা নাশকতা করতে পারে শুধু তাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন শুরু হয়েছে দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’। এ কারণে খুলনায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে। তবে সরকারের কোন হস্তক্ষেপ নেই।

জাতীয় পরিচয় পত্র বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে তা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারেই থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

পুলিশে যাদের প্রয়োজন নেই, তাদেরকে অবসরে পাঠানো হচ্ছে

আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২