ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিনই সড়কে প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক: জিএম কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ১০৭ বার পড়া হয়েছে

পুলিশ হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অর্ধশতাব্দীতেও সড়কপথ নিরাপদ হয়নি। প্রতিদিনই সড়কে প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক। আজ শনিবার (৭ মে) এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, প্রতিদিন সড়কে অসংখ্য মানুষের প্রাণ যাচ্ছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন অনেকে। অনিরাপদ সড়কের কারণে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে আনন্দের ঈদ শোকাবহ হয়ে গেছে। তাই বলা যেতেই পারে সড়ক দুর্ঘটনারোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই সরকারের।

তিনি বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, ১ থেকে ৫ মে পর্যন্ত দেশে ১১২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে ৫৬ জনই মোটরসাইকেল আরোহী।

জাপা চেয়ারম্যান আরও বলেন, গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারাদেশে ১৭৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ৯৭ জন। এসব দুর্ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না দেশের মানুষ। তাই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হতে হবে। সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

প্রতিদিনই সড়কে প্রাণ যাবে, যেন এটাই স্বাভাবিক: জিএম কাদের

আপডেট সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২