ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যাশা পূরণে ব্যর্থ আ’লীগ-বিএনপির ওপর মানুষ বিরক্ত: চুন্নু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ২৪০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তাঁর মতে, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আওয়ামী লীগ ও বিএনপি—এ দুই দলের ওপরই মানুষ বিরক্ত।

সোমবার রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দলের প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপার নতুন মহাসচিব একথা বলেন।

মুজিবুল হক বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। মানুষ বিশ্বাস করে, একমাত্র জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।

তিনি বলেন, জিয়াউদ্দিন আহমেদ সব সময় স্বপ্ন দেখতেন দলকে শক্তিশালী করার, ৩০০ আসনে মনোনয়ন দিয়ে দলকে রাষ্ট্রক্ষমতায় দেখার। দলকে শক্তিশালী করে সব সংসদীয় আসনে মনোনয়ন দেওয়ার জন্য তাঁরা কাজ করছেন।

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান, যুব সংহতির সদস্য এম কে সোহেল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যাশা পূরণে ব্যর্থ আ’লীগ-বিএনপির ওপর মানুষ বিরক্ত: চুন্নু

আপডেট সময় : ০৩:৫০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১