ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী নাতাসা পিরক মুসার। আইন ব্যবসার পাশাপাসি নাতাসা একজন সাংবাদিকও। তিনি স্লোভেনিয়ার বামপন্থি সরকারের সমর্থন নিয়ে এই নির্বাচনে লড়েছিলেন।

তিনি দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানজেন লোগারকে হারিয়ে দিয়েছেন। নাতাসা পেয়েছেন ৫৪ শতাংশ ভোট।

জয়ের পর নাতাসা বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক মূল্যবোধ থেকেই স্লোভেনিয়া তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছে।’

এসময় তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করে জানান, এর ফলে কঠিন সময় পার করছে বিশ্ব। এসময় তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়তে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া

আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২