প্রধানমন্ত্রীকে ভাবতে হবে বেগম জিয়া কারাগারে যাবেন কি না: হাছান মাহমুদ
- আপডেট সময় : ০১:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৪১ বার পড়া হয়েছে
সুলতানা কামালকে ব্যক্তিগত আক্রমণ করে রুহুল কবির রিজভির কথা বলা সমীচীন নয় বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে যদি কথা বলতে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীকে ভাবতে হবে বেগম জিয়া বাইরে থাকবেন নাকি আবারও কারাগারে যাবেন।’
সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, সুলতানা কামালকে ব্যক্তিগত আক্রমণ শিষ্টাচার বহির্ভূত। তবে সুলতানা কামালের অনেক বক্তব্যবের সঙ্গে একমত না বলেও জানান তিনি।
তিনি বলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমান স্বপ্নে দেখেছেন ১০ ডিসেম্বর দেশ চালাবেন। এভাবে যদি কথা বলতে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীকে ভাবতে হবে বেগম জিয়া বাইরে থাকবেন নাকি আবারও কারাগারে যাবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যাদের জন্ম ববন্দুকের নলের আগায় থেকে, যারা অগণতান্ত্রিকভাবে চিন্তা করে, সেই দলের পাকিস্তান প্রীতি থাকবেই।





















