প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। এজন্য জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর নামে চালু সব সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডি’র পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’

























