ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাবশালীদের সিন্ডিকেটে চালের দাম বৃদ্ধি- ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ৮১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের প্রভাবশালীদের সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের পকেট কাটতে চালের দাম বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আজ বুধবার (পহেলা জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে না। ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিচ্ছেন, এটা রাজনৈতিক ভাষা নয়। ভাষা পরিবর্তন করুন। ছাত্রলীগ হামলার পর তাদের বাহবা দিচ্ছেন, এটাই তাদের চরিত্র। গণতন্ত্রে বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না’।

তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আবারও লুটপাটের ষড়যন্ত্র করছে। সকলকে সরকারের দুশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

প্রভাবশালীদের সিন্ডিকেটে চালের দাম বৃদ্ধি- ফখরুল

আপডেট সময় : ০৩:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২