ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পয়েন্ট হারালো আর্সেনাল, হেরেছে টটেনহ্যাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ২৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে দ্বিতীয়বারের মত পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা আর্সেনাল। এদিকে দিনের আরেক ম্যাচে গোলরক্ষক হুগো লোরিসের ভুলে নিউক্যাসলের কাছে ২-১ গোলের পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে টটেনহ্যাম হটস্পার। এই জয়ে চেলসিকে সড়িয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে নিউক্যাসল।

সেন্ট মেরিসে মাত্র ১১ মিনিটে গোল করে গ্রানিত জাকা নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখার পাশাপাশি আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলের পর মনে হচ্ছিল আর্সেনাল তাদের লিড চার পয়েন্টে নিয়ে যাবে। পুরো প্রথমার্ধ জুড়েই দাপট দেখিয়েছে মিকেল আর্তেতার দল। কিন্তু বিরতির পর গোলের সুবিধা ধরে রাখতে পারেনি গানাররা । দুই অর্ধে গোলের সহজ দুটি সুযোগ হাতছাড়া করে গ্যাব্রিয়েল জেসুস ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। ম্যাচ শেষের ২৫ মিনিট আগে স্টুয়ার্ঠ আর্মস্ট্রং সাউদাম্পটনকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট উপহার দেন। ম্যাচের শেষ ভাগে কিয়েরান টিয়ারনির ক্রস থেকে মার্টিন ওডেগার্ড গোল করে আবারো আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারতেন নেই গোলটি বাতিল হয়ে যায়।

এই ড্রয়ে আর্সেনাল ম্যানচেস্টার সিটির থেকে মাত্র দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। ম্যাচ শেষে আর্সেনাল বস আর্তেতা বলেছেন, ‘প্রথমার্ধে আমরা সত্যিকার অর্থেই বাল খেলেছি। বড় কিছু সুযোগ তৈরী করলেও সেগুলো কাজে লাগাতে পারিনি। প্রিমিয়ার লিগে দূর্ভাগ্যবশত: এভাবে সুযোগ নষ্ট করলে তার খেসারত দিতে হয়।

এপ্রিলের পর থেকে ঘরের মাঠে টটেনহ্যামকে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা নিউক্যাসল। এই জয়ে স্পার্সদের দুই পয়েণ্ট পিছনে ফেলে এডি হাউয়ের দল চ্যাম্পিয়ন্স লিগের অবস্থানে নিজেদের উন্নীত করেছে। এনিয়ে টানা সাত ম্যাচ নিউকাসেল অপরাজিত রয়েছে। সৌদি মালিকানাধীন ক্লাবটি হাউয়ের অধীনে ভবিষ্যতে একটি চ্যালেঞ্জিং দল হয়ে গড়ে ওঠার ইঙ্গিত ইতোমধ্যেই দিয়ে দিয়েছে।

কালকের ম্যাচে টটেনহ্যামের রক্ষনভাগের সমন্বয়হীনতাকেই কাজে লাগিয়েছে নিউক্যাসল। এন্টোনিও কন্টের দলের মৌসুমে এটি টানা দ্বিতীয় পরাজয়। ৩১ মিনিটে ফাবিয়ান শারের পাস থেকে লোরিসকে পরাস্ত করে নিউক্যাসেলকে এগিয়ে দেন ক্যালুম উইলসন। উইলসন বল পেয়ে লোরিস এরিক ডায়ারকে ফাঁকি দিয়ে দারুন ফিনিশিংয়ে বল জালে জড়ান। বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুন করে সফরকারীরা। লোরিসের বাজে একটি পাস সিন লংস্টাফের কাছ থেকে মিগুয়েল আলমিরোনের কাছে আসলে রায়ান সেসেগনন ও ক্লেমেন্ট লেংলেটকে কাটিয়ে জালে জড়ান। ৫৪ মিনিটে সন হেয়াং-মিসের ক্রস থেকে হ্যারি কেন এক গোল পরিশোধ করলেও টটেনহ্যাম শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরে আসতে পারেনি।

ম্যাচ শেষে হাউ বলেছেন, ‘এটা অনেক বড় একটি জয়। আমরা এখানে আসার আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে ইতিবাচক ম্যাচ উপহার দিব। আমরা আজ যেভাবে আধিপত্য দেখিয়েছি তাতে সব কৃতিত্ব খেলোয়াড়দের। এখনো আমাদের অনেকদুর যেতে হবে। আমি নিশ্চিত সবাই আমাদের নিয়ে আলোচনা শুরু করেছে। কিন্তু আমি মাঠের বাইরের কোন চাপ খেলোয়াড়দের উপর দিতে চাইনা।’

কোচ স্টিভেন জেরার্ডকে বরখাস্তের জবাব দিয়েছে এ্যাস্টন ভিলা। রোববার তারা ব্রেন্টফোর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। লিগে প্রথম ১১ ম্যাচে মাত্র দুটিতে জয়ী হবার পর ভিলা তাদের কোচ সাবেক লিভারপুল অধিনায়ক জেরার্ডকে চাকুরীচ্যুত করে। বৃহস্পতিবার ফুলহ্যামের কাছে ৩-০ গোলের পরাজয়ের পর জেরার্ডের বিদায় নিশ্চিত হয়। অন্তর্বর্তীকালীন কোচ এ্যারন ডাংকস অধিনায়ক জন ম্যাকগিনকে বদলী বেঞ্চে বসিয়ে কাল মূল একাদশ সাজানোর সাহস দেখিয়েছিলেন। আর তার তাৎক্ষনিক ফলও পেয়েছেন। দুই মিনিটে লিও বেইলির গোলে এগিয়ে যায় ভিলা। পাঁচ মিনিট পর এই জ্যামাইকানের এ্যাসিস্টে ড্যানি ইংস ব্যবধান দ্বিগুন করেন। ১৪ মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইংস। ৫৯ মিনিটে ওলি ওয়াটকিনস চতুর্থ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

উল্ফসকে ৪-০- গোলে উড়িয়ে দিয়ে রেলিগেশন জোন থেকে উপরে উঠে এসেছে লিস্টার সিটি। অস্থায়ী কোচ স্টিভ ডেভিসের অধীনেও উল্ফস তাদের ভাগ্য পরিবর্তণ করতে ব্যর্থ হয়েছে। এদিকে ফুলহ্যামের কাছে ৩-২ গোলে ঘরের মাঠে পরাজিত হয় রেলিগেশন জোনে নেমে গেছে লিডস।

নিউজটি শেয়ার করুন

পয়েন্ট হারালো আর্সেনাল, হেরেছে টটেনহ্যাম

আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২