ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়। শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্নার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানায়, ওই মামলায় মডার্নার প্রযুক্তি ফাইজার-বায়োএনটেক নকল করেছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে মডার্না জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলা করা হচ্ছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, ‘কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি আমরা তৈরি করেছি, সেটিকে রক্ষা করতেই এই মামলা।’

করোনাভাইরাসের টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক।

নিউজটি শেয়ার করুন

ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

আপডেট সময় : ০১:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২