ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর শরীরে মাদক মেলেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি একটি পার্টিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন ও তার বন্ধুদের নাচতে ও গাইতে দেখা গিয়েছিল। সেই পার্টির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পরে সেটা নিয়ে দেশটিতে তার খুব সমালোচনা হয়। বিরোধীরাও নানা ভাবে তাঁর মর্যাদাহানি করতে উঠে-পড়ে লেগেছিল। তার নামে মাদক নেওয়ার অভিযোগ ওঠে। বিরক্ত সান্না তখন মাদক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। অবশেষে সেই মাদক পরীক্ষার ফল নেগেটিভ এল ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর।

বিবিসি বলছে, সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।

সেখানে বলা হয়েছে, ড্রাগ টেস্টে দেশটির প্রধানমন্ত্রীর দেহে কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলাফল নেগেটিভ এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টি করার ভিডিও ছড়িয়ে পরার পর কথা ওঠে প্রধানমন্ত্রী সান্না মারিন হয়ত মাদক সেবন করেছিলেন। বিষয়টি পরিস্কার করতে ড্রাগ টেস্ট করান তিনি।

ড্রাগ টেস্টের ফলাফলের ব্যাপারে একটি বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, গত ১৯শে আগস্ট প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট করানো হয়। এই টেস্টে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর শরীরে মাদক মেলেনি

আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২