ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের প্রেমে পড়েছেন রাখি সাওয়ান্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৬১ বার পড়া হয়েছে

আবার কি প্রেমে পড়েছেন রাখি সাওয়ান্ত!

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। নানা কাণ্ড ঘটিয়ে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন, এবার ফের সম্পর্কের জেরে।

কয়েক মাস আগেই বিয়ে করেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু স্বামীর পরিচয় জানাননি কাউকে। এরপর বিগ বসের মঞ্চে সবাইকে পরিচয় করিয়ে দেন স্বামী রীতেশের সঙ্গে, সেখানেই আবার তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর কিছুদিন পরই সম্পর্কে ইতি টানেন তিনি।

বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েন রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করেন, বিয়েটি সাজানো। তবে রাখির অবস্থা দেখে পরে ক্ষান্ত হন তারা।

রোববার (১৫ মে) ফের নিজের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রাখি সাওয়ান্ত। ছবিতে তার সঙ্গে অন্য এক পুরুষকে দেখা যায়। সিনেমাহলে একসঙ্গে ছবি তুলেছেন তারা। রাখির কপালে চুম্বন করতেও দেখা যায় ওই ব্যক্তিকে।

কিন্তু কে ওই রহস্যময় ব্যক্তি? তা না জানা গেলেও ছবি দেখেই সম্পর্কের আঁচ পাওয়া যাচ্ছে। তাহলে কি ফের প্রেমে পড়েছেন নায়িকা? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কিন্তু কিছু সময় পরই রাখী সেই পোস্ট ডিলিট করে দেন।

নিউজটি শেয়ার করুন

ফের প্রেমে পড়েছেন রাখি সাওয়ান্ত!

আপডেট সময় : ১২:১৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২