ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বাড়ল হজের নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফের বাড়ানো হয়েছে পবিত্র হজের নিবন্ধনের সময়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। আজ শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এক বিজ্ঞাপ্তি থেকে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. তফিকুল ইসলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় বিশেষ বিবেচনায় শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন বা হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধন করা হলেও অবশিষ্ট টাকা ২৯ ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়া এবছর হজে যাওয়া হবে না এবং আগে জমা দেওয়া টাকা ফের দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ হতে পারে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন এবং ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) হজ নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রীকে চিঠি পাঠায় হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭১ হাজার ৬৮৯ জন। আরও প্রায় ৪ হাজার ১০০ জনের পেমেন্ট ভাউচার পেন্ডিং আছে। এ ছাড়া গত ৩১ জানুয়ারি হজযাত্রী নিবন্ধন সার্ভার ডাউন থাকার কারণে অনেক হজযাত্রীর নিবন্ধন করা সম্ভব হয়নি বলে হজ এজেন্সিগুলো হাবকে অবহিত করেছে। এমনকি পাসপোর্ট পেতে বিড়ম্বনা ও দীর্ঘসূত্রিতার কারণে আরও অনেক হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাই শেষবারের মতো হজ নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানাচ্ছি। হাবের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ফের বাড়ল হজের নিবন্ধনের সময়

আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪