ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় জুলাই শহীদদের শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মাগফেরাত কামনায় দোয়া করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকাল সোয়া ১০টায় বগুড়া শহরের সাতমাথাস্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ডা. ফারজানা আকতার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান সহ বগুড়ার আহত জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ১০টায় শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেন। এরপর বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন উপদেষ্টা।

সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় জুলাই শহীদদের শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান

আপডেট সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬