ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসিলায় বাড়িতে অভিযান চালিয়ে ‘জঙ্গি’ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১ ২৪৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে বসিলার একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটিকে গোপনে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করতো।

র‌্যাবের মুখপাত্র জানান, বাড়িটি থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ভোরে জঙ্গি এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা থেকে পিস্তল, গুলি, রাসায়নিক দ্রব্য ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। বুলেট প্রুফ জ্যাকেট এমদাদুল নিজেই বানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বসিলায় বাড়িতে অভিযান চালিয়ে ‘জঙ্গি’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১