ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ।

সোমবার (২৩ মে) বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিমন্ত্রী শুধু রাশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন। সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটা তিনি পরিষ্কার করেননি।

গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা ঘিরে সরবরাহ উদ্বেগ থেকে আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়তে থাকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ১০০ ডলার ছাড়িয়ে তেলের দাম প্রতি ব্যারেল ১৪০ ডলারে উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার : জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২