বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে অর্থ দেবে যুক্তরাজ্য
- আপডেট সময় : ১১:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে আগামী ৬ বছরে এক হাজার ৩৪২ কোটি টাকা ব্যয় করবে যুক্তরাজ্য। বাংলাদেশে দায়িত্বরত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন এ কথা জানিয়েছেন। বুধবার (২৪শে আগস্ট) বিকেলে চাঁদপুর পৌরসভার দরিদ্র বসতিতে জলবায়ু সহনশীল ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। এর মাধ্যমে শহুরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরূপণ করতে আলোচনা হয়েছে। আমরা আমাদের আশ্বাস অনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যাবো। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরণের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমরা এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি এখানে আমরা এই প্রকল্পের মাধ্যমে ভালো কিছু দেখতে পাবো।
এসময় চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারী উপস্থিত ছিলেন।
























