ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বোলারদের কচুকাটা করে রুশোর সেঞ্চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সুপার টুয়েলভের দশম ম্যাচে বাংলাদেশের বোলারদের কচুকাটা করে ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিলো রাইলি রুশো। অফ সাইডে সিঙ্গেল খেলে ৫২ বলে সেঞ্চুরি করে রাইলি রুশোর সেঞ্চুরি।

ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির উদ্‌যাপনে মিশে থাকল যেন শুধুই স্বস্তি! টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটারের এটি প্রথম সেঞ্চুরি।

ডেভিড মিলারের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান এবং সব মিলিয়ে ১৭তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি পেলেন রুশো।

সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি রোহিত শর্মার। তিনটি করে সেঞ্চুরি আছে তিন জনের- সাবাউন দাভিজি, গ্লেন ম্যাক্সওয়েল ও কলিন মানরোর।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের বোলারদের কচুকাটা করে রুশোর সেঞ্চুরি

আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২