ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না: আব্দুর রাজ্জাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধিনে। সরকার সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে। তিনি নির্বাচন সফল করতে সবাইকে সহায়তা করার আহ্বান জানান।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনই ভবিষ্যতে জাতীয় নির্বাচন হবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের হুমকি দিয়ে লাভ নাই, আওয়ামী লীগ প্রস্তুত আছে। তালিকা করার হুমকি দিবেন না। মামলা-হামলার ভয় পায় না আওয়ামী লীগ।’

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না: আব্দুর রাজ্জাক

আপডেট সময় : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২