ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের কোনো জায়গা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ৪০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য জেলাগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গিদের সাথে বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আজ রবিবার (১৬ই অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস অধিদপ্তরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

এসময় তিনি বলেন, যেকোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো জঙ্গি সংগঠন যদি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করে, আমরা তাদের দ্রুত সরিয়ে দিচ্ছি। বাংলাদেশে তাদের কোনো জায়গা নেই।

এর আগে ফায়ার সার্ভিস সক্ষমতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিস এখন আর শুধু ঠুনকো দমকল বাহিনী নয়, যেকোন দুর্যোগেই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের প্রয়োজনে ফায়ার ফাইটাররা নিজের প্রাণ দিতেও দ্বিধা বোধ করে না বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের কোনো জায়গা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২