ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ওপর জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নেও জোর দিচ্ছে।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় ডেপুটি সেক্রেটারি নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ারের সঙ্গে ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক নিয়ে এক বিবৃতি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরেরর মুখপাত্র নেড প্রাইস। বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দায়িত্ব পালনকালে নিহত তিন বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীর প্রতি সমবেদনা জানান ডেপুটি সেক্রেটারি। তিনি রাশিয়ারর অবৈধ আগ্রাসনের মুখে ইউক্রেনের জনগণের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

শাহরিয়ার-শারমেন বাংলাদেশ ও যুক্তরাষ্টের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। কারণ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ডেপুটি সেক্রেটারি মানবাধিকার জোরদার এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২