ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের স্ত্রী-কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ৮৩ বার পড়া হয়েছে

বাইডেনের স্ত্রী-কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যাসহ ২৪ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, রুশ জনসাধারণ ও রাজনৈতিকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ার জবাব হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫ নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় আনা হলো। তালিকায় মেইনের সুসান কলিনস, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রাসলি ও নিউইয়র্কের কিরস্টেন গিলিব্যান্ডসহ কয়েকজন মার্কিন সিনেটরের নামও রয়েছে।

এছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক, গবেষক ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তারাও রয়েছে।

এর আগে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনসহ কয়েকটি দেশ স্বর্ণ আমদানি নিষিদ্ধ ঘোষণা করে। তবে এর আগেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর একাধিকবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাইডেনের স্ত্রী-কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২