ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগদাদে স্টেডিয়ামে বিস্ফোরণ, ১০ কিশোর ফুটবলার নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হন ২০ জনের বেশি।
শনিবার (২৯ অক্টোবর) রাতে বাগদাদের একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে একটি গ্যারেজে এ বিস্ফোরণ ঘটে।

দেশটির নিরাপত্তা বাহিনী জানায়, গ্যারাজের কাছেই রাখা ছিল একটি গ্যাসবাহী ট্যাংকার। গাড়িতে বেঁধে রাখা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে। এতে আশপাশে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।

নিহতদের অধিকাংশই কিশোর অপেশাদর ফুটবল খেলোয়াড়। তারা বাড়ির কাছের স্টেডিয়ামে খেলছিল।

দেশটির সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে নিরাপত্তা বাহিনী। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

বাগদাদে স্টেডিয়ামে বিস্ফোরণ, ১০ কিশোর ফুটবলার নিহত

আপডেট সময় : ১২:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২