ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে অন্তঃসত্ত্বা নারীকে বেঁধে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ১৯২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় এক অন্তঃসত্ত্বা নারীকে রাতভর বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার রাতে লামার রূপসীপাড়ার  বৈদ্যভিটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সকালে গিয়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী তার দেবরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারীর স্বামী প্রবাসী। ঘরে ওই নারী এবং তার দুই শিশু ছিল। রাত দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা মুখ চেপে ধরে ওই নারীর। এসময় তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে রাতভর নির্যাতন ও মারধর করা হয়।

দুর্বৃত্তরা বাড়ির আলমারি, ওয়ারড্রোব ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। সকালে পার্শ্ববর্তী লোকজন ঘটনা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

লামা থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় রশি কেটে ওই নারীকে উদ্ধার করা হয়। তাকে জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “ধর্ষণের শিকার নারী অভিযোগ করেছেন এ ঘটনায় তার দেবর জড়িত রয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে অন্তঃসত্ত্বা নারীকে বেঁধে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৩:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১