ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাসচাপায় শিক্ষার্থী নিহত : রামপুরায় ৯ বাসে আগুন, তিনটিতে ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার জের ধরে ৯টি বাসে অগ্নিসংযোগ ও তিনটি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রথমে দায়ী বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর একে একে আরও ৮টি বাসে আগুন দেন তাঁরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে বাসচাপায় ওই শিক্ষার্থী নিহত হন।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে জনতা আটক করে তাদের কাছে হস্তান্তর করেছে। তিনি বাসচালক।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে সায়েদাবাদগামী অনাবিল বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে নিহত হয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসচাপায় শিক্ষার্থী নিহত : রামপুরায় ৯ বাসে আগুন, তিনটিতে ভাঙচুর

আপডেট সময় : ০৭:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১