ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে ১৭ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যার পানি নেমে যাওয়ার পর বাড়ি ফেরার পথে বাসে আগুন লাগে। আর সেই আগেই জীবন্ত পুড়ে মারা যান ১৭ জন। এ ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে করাচিকে সংযোগকারী হায়দরাবাদ ও জামশোরো শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত সবাই বন্যাদুর্গত ব্যক্তি।

সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ১৭ জন যাত্রী মারা গেছেন। আহত আরও ১০ জনকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দল। ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন ছিলেন।

জামশোরোর জেলা কমিশনার আসিফ জামিল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যারা বাসে ভ্রমণ করছিল তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বন্যার কারণে তাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল। এখন তারা দাদু জেলায় নিজ বাড়িতে ফিরছিল।

এদিকে কী কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে আগুন লাগে। আর সেই আগুনই পুরো বাসে ছড়িয়ে পড়ে। কিছু যাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন।

নিউজটি শেয়ার করুন

বাসে আগুন লেগে জীবন্ত পুড়ে ১৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২