ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আবারও এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৮ মে) দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

এদিন ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ১৫ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। এই সময়ে ঢাকার বাইরে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি।

নতুন আক্রান্ত ১৫ রোগীসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এর মধ্যে ৪২ জনই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন ঢাকার বাইরে রয়েছেন।

দেশে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ৩১০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬৭ জন। তবে এ বছর এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে ভর্তি ১৫ রোগী

আপডেট সময় : ১১:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২