ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না: শাজাহান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘আমি বলি, বিএনপির কেউ এবং খালেদা জিয়া দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। উনারা উঠলে পরে ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা ছাড়া উপায় নেই।’

শুক্রবার (২০শে মে) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, “বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, ‘কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে’। আমি বলি, খালেদা জিয়াসহ বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। আপনারা ওঠলে সেতু ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা আওয়ামী লীগের প্রতীক। নৌকা ছাড়া উপায় নেই।”

তিনি বলেন, ‘নির্বাচনই একমাত্র পথ, যার মধ্য দিয়ে ক্ষমতার রদবদল হতে পারে। সেখানে আপনি বিজয় লাভ করলে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে। আওয়ামী লীগ বিজয়ী হলে তারা আবারও ক্ষমতা লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। ক্ষমতার পালাবদল হয়েছে এই বাংলাদেশে। নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে, সেনাবাহিনী দিয়েও ক্ষমতা দখল হয়েছে। এমনও হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও ক্ষমতা পরিবর্তন হয়েছে। এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের মধ্য দিয়ে যে সাংবিধানিক বিধান রয়েছে, সেই বিধানের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে হবে।’

শাজাহান খান বলেন, ‘শ্রমজীবী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেবো না। নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতায় যেতে হবে।’

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না: শাজাহান খান

আপডেট সময় : ০৮:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২