ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৩০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি আগুন সন্ত্রাস করলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে রবিবার (৩০ অক্টোবর) প্রস্তুতি কমিটির সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আবারও আগুন সন্ত্রাস করলে জনগণ প্রস্তুত, তাদের নিয়েই প্রতিরোধ করা হবে।’

বিএনপি এখনো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বড় পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের জানান, বিএনপির কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগ। এগুলো দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি। বিএনপি বড় বড় কথা বলে। ১৪ বছর ধরে দলটি আন্দোলনে ব্যর্থ দলটি।

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের হুমকি দেয়া হচ্ছে এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কি জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের হুমকির কি আছে। তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। ৭ জন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। ‌ হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।’

বিএনপি বলেছে নির্বাচনে যাবে না, তাদের এক দাবি সরকারকে পদত্যাগ করতে হবে এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের এখনও এক বছর বাকি। এখনও অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গে রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। পদ্মা-মেঘনা-যমুনা-মধুমতির জল। এই জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরের সঙ্গে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।’

আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘সহযোগি ভ্রাতৃপ্রতীম সংগঠন, এগুলোর সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের সভাপতি দিয়েছেন। এ ব্যাপারে আমরা কো-অর্ডিনেট করছি। যখন সম্মেলন হবে নেত্রীকে তারা (সহযোগি সংগঠনগুলো) চান। তাই নেত্রীর সময়ের সঙ্গে মিলিয়ে তারিখগুলো আমরা দিয়ে দেব। সিদ্ধান্ত হয়ে গেছে। জাতীয় সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ অনেকগুলো সম্মেলন হবে। এগুলো আমরা করে ফেলব। ভ্রাতৃপ্রতীম সহযোগি সব সংগঠনের সম্মেলন হবে জাতীয় সম্মেলনের আগে।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, এ এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সায়েম খান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপির বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের

আপডেট সময় : ০১:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২