ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২ ৮১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব বিখ্যাত ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সিটি আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে। ১৯৮৬ সালে বিশ্বকাপে যে জার্সিটি পরে ইংল্যান্ডের বিপক্ষে আলোচিত গোল করেছিলেন ম্যারাডোনা।

বুধবার (৪ মে) লন্ডনের সোথবির নিলামে বিশ্বরেকর্ড ৭ দশমিক ১ মিলিয়ন ইউরো তে বিক্রি হয়েছে জার্সিটি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৭৮৭ টাকারও বেশি।

এর আগে ম্যাচ খেলা কোনো জার্সি বিক্রির রেকর্ড ছিল ৫.৬৪ মিলিয়ন ইউএস ডলার। ১৯২৮-৩০ মৌসুমে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিসের জার্সিটি ২০১৯ সালে এই দামে বিক্রি হয়েছিল। তবে কোনো ক্রীড়া স্মারকের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ডেও সবকিছুকে ছাপিয়ে গেছে আর্জেন্টাইন কিংবদন্তির জার্সি। ২০১৯ সালে হাতে আঁকা অলিম্পিকের ঘোষণাপত্র ৮ দশমিক ৮ মিলিয়ন ইউএস ডলারে বিক্রি হয়েছিল নিউইয়র্কে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের বিশ্বকাপের বিখ্যাত গোলকে ‘হান্ড অব গড’ বলা হয়। যে গোলটি মাথার কাছে হাত নিয়ে ফ্লিক করে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেছিলেন আর্জেন্টিার তারকা খেলোয়াড় ম্যারাডোনা। সেইবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওই ম্যাচে দুটি গোলসহ দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা।

২০২০ সালের ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে হঠাৎ করে মৃত্যু হয় ফুটবল ইতিহাসের সেরা এই খেলোয়াড়ের। সূত্র: দ্য গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

আপডেট সময় : ০২:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২