ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলের সিনিয়র নেতাদের ওপর হামলার প্রতিবাদে আগামী ১২ই মে ঢাকায় এবং ১৪ই মে উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার (১০ই মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালনে দলের নেতা-কর্মীদের সাথে যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় আগামী ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে ৯ দিনের কর্মসূচির সিদ্ধান্তও নেয়া হয়।

সভা শেষে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পেছনে সরকারের হাত রয়েছে। সরকারের প্রত্যক্ষ মদদে নিজেদের সিন্ডিকেটের ব্যবসায়ীদের সুবিধা দিতেই তেলের দাম বাড়ানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট না দিলে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একমত, জানান মির্জা ফখরুল। তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ না নেয়ার বিষয়েও সিনিয়র নেতারা মত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০৯:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২