ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিত বক্তব্য ভাইরাল: প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ গ্রহণে সম্মতি দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়ম অনুযায়ী যখনই তিনি (মুরাদ হাসান) পদত্যাপপত্র দিয়েছেন, তখন থেকেই ওই পদে আর নেই।

সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন মুরাদ হাসানের পক্ষে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম পদত্যাগপত্রটি গ্রহণ করেন। দুপুর সাড়ে ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে সই করে পাঠান মুরাদ হাসান।

এক চিত্রনায়িকাকে প্রশাসন ব্যবহার করে উঠিয়ে নিয়ে ধর্ষণের হুমকিসহ বিভিন্ন বিষয়ে তার দেওয়া অসৌজন্যমূলক বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ পত্রে মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিতর্কিত বক্তব্য ভাইরাল: প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ

আপডেট সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১