ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বিদেশে বিএপির প্রভু অনেক, আওয়ামী লীগের আছে বন্ধু’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ কোনও শক্তির কাছে জিম্মি নয়, এদেশের জনগণ আওয়ামী লীগের শক্তি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, বিদেশে বিএনপির প্রভু অনেক, প্রভুদের কাছে নালিশ জানায়,পক্ষান্তরে আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।

মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমজীবী ও মেহনতী মানুষের শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন। এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

‘বিদেশে বিএপির প্রভু অনেক, আওয়ামী লীগের আছে বন্ধু’

আপডেট সময় : ০৪:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২