ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ায় সমালোচনায় বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎখাতে দুর্নীতির কারণে ব্যয় বাড়ায় জনগণের পকেট কেটে সরকার ঘাটতি মেটাতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর কড়া সমালোচনা করেছেন তারা।

আজ (বুধবার) রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলেন, সরকার ক্ষমতা ধরে রাখতে দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলনেই ক্ষমতাসীনদের হটানোর কথা জানান বিএনপি নেতারা।

তৃণমূলকে ঐক্যবদ্ধ করে সরকার বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিতে সারাদেশের ইউনিয়ন পরিষদে বিএনপির নির্বাচিত সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সাথে ধারাবাহিক বৈঠক করছে দলটি।

আজ দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বরিশাল বিভাগের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের দুর্নীতি-লুটপাট ও অপশাসনে দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। জিনিসপত্রের দাম নাগালের বাইরে যাবার পরও দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের কয়েক ধাপ পেরুনোর পর এখন চূড়ান্ত পর্যায়ে যেতে চান তারা। এজন্য দলের তৃণমূল পর্যায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে, মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। উন্নয়নের কথা না বলে জনপ্রিয়তা যাচাইয়ে আওয়ামী লীগকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুতের দাম বাড়ায় সমালোচনায় বিএনপি

আপডেট সময় : ১০:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩