ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিদ্যুত পরিস্থিতি আগের চাইতে ভালো’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বিদ্যুতের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শনিবার (২৭শে আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে আগের চেয়ে বর্তমানে দেশে বিদ্যুৎ পরিস্থিতি আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

নসরুল হামিদ বলেন, যুক্তরাজ্যের মতো দেশও জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়াচ্ছে। যুদ্ধের প্রভাবে আমরাও বৈশ্বিক পরিস্থিতির বাইরে নই। সুতরাং আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। বিশ্ববাজারে নিম্নমুখী হলে আমরাও জ্বালানির দাম কমাব।

নিউজটি শেয়ার করুন

‘বিদ্যুত পরিস্থিতি আগের চাইতে ভালো’

আপডেট সময় : ০৫:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২