ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। সরকারের ১১ বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। লকডাউন দিলে দেশের ক্ষতি। সরকার সেদিকে যেতে চায় না। তাই সবাইকে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

শনিবার মানিকগঞ্জ সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান ইউনিট উদ্বোধন  শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় বলেন, শুক্রবার ৪,৪০০ মানুষ আক্রান্ত হয়েছেন এবং সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি। প্রতিদিন সংক্রমণের হার ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে টিকা নিতে হবে। দেশে টিকার কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘বাণিজ্য মেলাসহ অনেক স্থানে সামাজিক অনুষ্ঠানে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই। মাস্ক পরতে হবে যাতে আমরা সংক্রমিত না হই।’

একটি সমীক্ষার উদাহরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিন আড়াই হাজার করোনা আক্রান্ত রোগী হয়। সেখানে ৩০০ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর মধ্যে শতকরা ১ ভাগ রোগীর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রয়োজন হচ্ছে। এই মুহূর্তে এটিও আশঙ্কাজনক। এভাবে সংক্রমণ ও রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে জায়গা থাকবে না। কাজেই সবাইকে সতর্ক হতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ, মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২