ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের ১২তম আসর; ব্যাটে বলে শীর্ষে আছেন যারা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় এক মাসের লড়াই শেষে পর্দা নেমেছে বিপিএলের। সদ্য শেষ হওয়া আসরে এবার বিদেশির পেছনে ফেলে মাঠে আধিপত্য দেখিয়েছেন দেশের ক্রিকেটাররা। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, ওহীদ হৃদয়। আর বোলিংয়ে নিজেদের কৌশলে প্রতিপক্ষকে জব্দ করে তালিকার শীর্ষ পাঁচের মধ্যে অবস্থান শরীফুল ইসলাম, রিপন মন্ডলদের।

দেশের ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে জমজমাট আর রোমাঞ্চকর বিপিএল। ব্যাটারদের চার ছক্কার ফুলঝুড়ি আর বোলারদের রিভার্স সুইং, কখনো আবার ইনসুইং, আউট সুইং, ইয়র্কার স্টাইলের বোলিংয়ে দর্শকদের চোখ যেন এক মাস আটকে ছিলো সেখানেই। এক মাসের ক্রিকেটীয় লড়াই মধ্য দিয়ে শেষ হওয়া এবার বিপিএলে বিদেশিদের থেকে দেশিয় ক্রিকেটারদের আধিপত্য ছিলো তুলনামূলক বেশি।

ব্যাটিংয়ে দাপট দেখিয়ে শীর্ষ পাঁচে নাম আছে বেশিরভাগই দেশিদের। সর্বোচ্চ রান করে এবারের আসরের টপে রয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে ৩৯৫ রান করেছেন তিনি। টপ অর্ডার এ ব্যাটার সেঞ্চুরি না থাকলেও অর্ধশতক করেছেন তিনটি। ইমনের পরেই আছেন রংপুরের তাওহীদ হৃদয়। ১১ ম্যাচে তার রান ৩৮২, ব্যক্তিগত সর্বোচ্চ রান ১০৯। সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার।

ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করে দলের জয়ে অনবদ্য অবদান রাখা তানজিদ হাসান তামিম রয়েছেন তিনে। ঠিক তার নিচেই অবস্থান চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। শীর্ষ ৫ এর মধ্যে বিদেশি হিসেবে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা শুধু ডেভিড মালান। পাওয়ার হিটিংয়ে সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশের ব্যাটারদের ওভার বাউন্ডারি মারার দিক দিয়েও এগিয়ে রয়েছেন তনজিদ হাসান, ইমনরা।

বিগত আসরগুলোতে বোলিংয়ে বিদেশিরা তাণ্ডব করলেও এবার সে জায়গা দখল করেছে শরীফুল নাসুম আহমেদরা। এবারের বিপিএলে হয়েছে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন শরীফুল ইসলাম। রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এ কীর্তি গড়েছেন। তার সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ছাপিয়ে নতুন কীর্তি গড়েন এই পেসার।

১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা নাসুম আহমেদ। তালিকার তিনে আছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার বিনুরা ফার্নান্দে। দুর্দান্ত বল করে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তালিকার মধ্যে রয়েছেন রিপন এবং নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চতুর্থ সেরা।

বিপিএলের মতো জাতীয় দলেও ক্রিকেটারদের পারফরম্যান্স থাকলে বিশ্বকাপের মতো বড় বড় আসরগুলোতে সাফল্য।

নিউজটি শেয়ার করুন

বিপিএলের ১২তম আসর; ব্যাটে বলে শীর্ষে আছেন যারা

আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬