বিপিএল ২০২৬ প্রাইজমানি: চ্যাম্পিয়ন-রানার্সআপ কত টাকা পেল?
- আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) ১২তম আসরের পর্দা নামলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ফ্র্যাঞ্চাইজিটি যেমন ইতিহাস গড়েছে, তেমনি ক্রিকেটারদের ব্যক্তিগত নৈপুণ্যেও ভেঙেছে অনেক পুরনো রেকর্ড।
এবারের বিপিএলে প্রাইজমানির অংক ছিল বেশ আকর্ষণীয়। চ্যাম্পিয়ন (Champion): শিরোপাজয়ী রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ (Runners-up): চট্টগ্রাম রয়্যালস শিরোপা না জিতলেও প্রাইজমানি হিসেবে পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালের সেরা (Player of the Final): রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম ফাইনালে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। তিনি প্রাইজমানি পেয়েছেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টসেরা (Player of the Tournament): রেকর্ড ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শরীফুল ইসলাম। তিনি এই পুরস্কারের জন্য পেয়েছেন ১০ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (Highest Wicket Taker): শরীফুল ইসলাম সর্বোচ্চ ২৬ উইকেট নেওয়ার জন্য আলাদাভাবে আরও ৫ লাখ টাকা পেয়েছেন। অর্থাৎ তিনি মোট ১৫ লাখ টাকা (শরীফুল ইসলাম কত টাকা পেলেন) পুরস্কার হিসেবে জিতেছেন।
সর্বোচ্চ রান সংগ্রাহক (Highest Run Scorer): সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন ৩৯৫ রান করে পেয়েছেন ৫ লাখ টাকা।
নতুনদের মধ্যে আলো ছড়িয়েছেন রিপন মণ্ডল। ইমার্জিং প্লেয়ার (Emerging Player of the Tournament): ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে রাজশাহীর রিপন মণ্ডল পেয়েছেন ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার (Best Fielder): ১১ ম্যাচে ১০টি ক্যাচ ধরে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রংপুর রাইডার্সের লিটন দাস। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।

























